প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
বাঁশখালীতে কৃষকদের বীজ সার ও অর্থ বিতরণ

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ সহয়তা, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসব বিতরণ করা হয়।
এর উপলক্ষ্যে এক সভা উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম ।
তিনি বলেন, সরকার কৃষকদের প্রতি খুবই আন্তরিক। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। যারা বীজ পাচ্ছেন যত্ন সহকারে পরিচর্যা করুন।
কৃষি অফিস জানায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের ২০ কেজি করে ৪ শত কৃষকদের মাঝে রাসায়নিক সার ও উফশী বীজ, ২ কেজি করে ৯২০ জন কৃষক হাইব্রিড বীজ পাচ্ছেন।
এ সময় অন্যদের মধ্যে বাঁশখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি সুরঞ্জিত রুদ্র উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট